ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিল কৃষি বিভাগ

    ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিল কৃষি বিভাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা ঝালকাঠির নলছিটির ৮২ জন কৃষকের ৫০ একর জমির বোরো পাকা ধান কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে কাটা শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

    বুধবার সকালে উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। মেশিন দিয়ে ধান কাটা ও মারাই করায় কৃষকের অতিরিক্ত খরচ বেঁচে যাবে।  

    কৃষি বিভাগ জানায়, সমালয় পদ্ধতিতে কৃষকদের বোরো চাষে উদ্বুদ্ধ করার লক্ষে এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ একর জমিতে কৃষি বিভাগ তাদের খরচে সিট প্লান্টার মেশিন দিয়ে বীজবপণ করে দেয়। এতে প্রয়োজনীয় সার ও কীটনাশন প্রদান করে কৃষি বিভাগ। সঠিক পরিচর্যার মাধ্যমে এই জমিতে হেক্টরপ্রতি বোরো ধান উৎপাদন হয়েছে সাড়ে ৭ মেট্রিকটন। 

    ৫০ একরে মোট ১৫০ মেট্রিকটন ধান পাওয়া গেছে। ধান  কেটে দেওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। ধান কাটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। 

    ঝালকাঠি জেলায় এ বছর ১২ হাজার ৬৭৭ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো ধান আবাদ হয়েছে। এছাড়াও ব্রি ৭৪, ব্রি ৬৭ ও বিনা ১০ উচ্চ ফলনশীল জাতের আবাদ থেকে সাড়ে ৬ মেট্রিকটন ধান উৎপাদন হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ