ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কিউবার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

    কিউবার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিউবার নাগরিকদের ওপর আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশে থাকা পরিবারের সদস্যরা একে অন্যকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এসব তথ্য জানিয়েছে।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, কিউবার নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা শিথিলের কথা জানিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, কিউবার নাগরিকেরা ভয়ংকর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের নীতি হলো, দেশটির নাগরিকদের ক্ষমতায়নে সাহায্য করা।

    ট্রাম্পের আমলে আরোপিত নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিউবার কোনো নাগরিক দেশে পরিবারে জন্য প্রতি তিন মাসে এক হাজার মার্কিন ডলার পাঠাতে পারতেন না। এই সীমা তুলে দেওয়া হচ্ছে।  একই সঙ্গে কিউবার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সহায়তা করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।

    খবরে বলা হয়েছে, মার্কিন সরকারের এসব পদক্ষেপের কারণে কিউবার হাভানায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেট থেকে নাগরিকদের ভিসা পাওয়া সহজতর হবে। কিউবার নাগরিকদের জন্য অধিকাংশ ভিসা লাতিন আমেরিকার আরেক দেশ গায়ানা থেকে ইস্যু করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ