ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • তিস্তায় ধরা পড়ল ১৭ কেজির বোয়াল

    তিস্তায় ধরা পড়ল ১৭ কেজির বোয়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে ১৭ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে।

    সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীতে এক জেলে মাছটি ধরেন।

    স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। ফলে বিভিন্ন রকমের মাছের আনাগোনাও বেড়েছে এ নদীতে এর মধ্যে তিস্তা নদীতে বৈরালি, ইলিশ, কালীবাইস, গোলশা টেংরাসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

    সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি গ্রামের জেলে সাজু মিয়া তিস্তা নদীতে মাছ ধরতে যান। এ সময় তার খোঁচার আঘাতে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে।

    মাছটি পাওয়ার পর বিক্রির জন্য স্থানীয় ঘুন্টি বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমান।

    জেলে সাজু মিয়া (৪৫) বলেন, গত দুই দিন ধরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর বোয়াল মাছটি উঁচুতে ওঠার চেষ্টা করলে আমার খোঁচার আঘাতে মাছটি আটক হয়। পরে ঘুন্টি বাজারে নিয়ে এলে ১৭ কেজি ১৭ হাজার টাকা দরে বিক্রি করি। আমি অনেক খুশি। এত বড় বোয়াল মাছ তিস্তা নদীতে পাইনি। এটাই আমার জীবনের বড় মাছ।

    ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার টাকায় কিনে ১৫ জন মিলে মাছটি ভাগাভাগি করে নিয়েছি।

    ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান, তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনো দিন দেখিনি এটিই প্রথম। তাই সবাই মিলে মাছটি কিনে সবাই মিলে কেটে ভাগ করে নিয়েছি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ