ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
  • শ্রীলঙ্কায় গুঁড়া দুধের কেজি আড়াই হাজার রুপি

    শ্রীলঙ্কায় গুঁড়া দুধের কেজি আড়াই হাজার রুপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে ফের বাড়ল গুঁড়া দুধের দাম। কোম্পানিগুলোর সিদ্ধান্তে আমদানি করা গুঁড়া দুধ ও বাচ্চাদের জন্য গুঁড়া দুধের দাম বাড়ানো হয়েছে।  


    দেশটিতে এখন ৪০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেটের দাম ২৩০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১০২০ রুপিতে। আর এক কেজির প্যাকেটের দাম ৬০০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ২৫৪৫ রুপিতে। 


    এদিকে বাচ্চাদের জন্য ৪০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেটের দামও বেড়ে ১০০০ রুপি হতে পারে বলে জানা গেছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র হলে দেশজুড়ে বিক্ষোভে নামে সাধারণ জনগণ। 


    চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। এর পর ঋণে জর্জরিত অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ