ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাংবাদিক শিরিন হত্যায় বাংলাদেশের নিন্দা

    সাংবাদিক শিরিন হত্যায় বাংলাদেশের নিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি আন্তর্জাতিক আইন ও নিয়মের একটি সুস্পষ্ট লঙ্ঘন।

    সোমবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জোর দিয়ে বলছে যে, দখলদার শক্তি আবু আকলেহকে হত্যার জঘন্য অপরাধের জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ। শিরিন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য নথিবদ্ধ করার দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ বিশ্বাস করে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের দাবির পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার জন্য ইসরায়েলি দখলদার বাহিনী তার ওপর এই আক্রমণ চালিয়েছে।

    এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, পূর্ব জেরুজালেমে শিরিনের শেষকৃত্যে অংশ নেওয়া শোকার্তদের ওপর ইসরায়েলি পুলিশের শক্তি প্রয়োগও নির্লজ্জভাবে অসম্মানজনক। হয়রানি ও অপমান ছাড়াই বিদেহী আত্মার জন্য শোক প্রকাশ ও প্রার্থনা করার অনুমতি দেওয়া শালীনতার ন্যূনতম প্রত্যাশা।

    অধিকৃত পশ্চিম তীরে কর্মরত সাংবাদিকদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার জন্য ইসরায়েলকে বাধ্য করা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    গত ১১ মে পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ৫১ বছর বয়সী সাংবাদিকে শিরিন। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের নানা বিষয় এবং মধ্যপ্রাচ্য নিয়ে সংবাদ পরিবেশন করে আসছিলেন এ নারী সাংবাদিক।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ