ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর বিরলের মঙ্গলপুরে মালবাহি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়েছে ৩ মোটর সাইকেল আরোহী।

    নিহতরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ৪নং আটগাঁ ইউনিয়নের ইউপি সদস্য রাকিব উদ্দীন আহমেদ (৩৫), ঠাকুরগাও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিমুদ্দিন (১৪) ও দিনাজপুর পৌর এলাকার বড় গুড়গেলা মহল্লার ওসমান গনির ছেলে সাদ বিন ওসমান (২৪).

    রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ ৪ জন একটি প্রাইভেটকার যোগে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। বিরলের মঙ্গলপুর নামক স্থানে গিয়ে তাদের প্রাইভেট কারের তেল শেষ হয়ে যায়। রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশন থেকে তেল আনার পথে মোটর সাইকেল আরোহী সাদবিন ওসমানের সাহায্য চায়। তেল নিয়ে মোটরসাইকেলে করে তারা তিনজন প্রাইভেট কারের কাছে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার নামক স্থানে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

    বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী সড়ক দুর্ঘটনায় ৩ জনের নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন, লাশ তিনটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ