ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
  • পুতিন গুরুতর অসুস্থ

    পুতিন গুরুতর অসুস্থ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ বলে দাবি করেছেন সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলি। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার তথাকথিক হস্তক্ষেপ নিয়েও নথি লিখেছিলেন এই গোয়েন্দা কর্মকর্তা।

    স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিলি বলেন, এটি নিশ্চিত না তার (পুতিন) আসলে কী রোগ হয়েছে। রোগটা কী আরোগ্য যোগ্য বা গুরুতর বা অন্য কিছু? তবে আমি নিশ্চিতভাবেই মনে করি, এটা তেমন সমীকরণেরই অংশ।

    সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ও অন্যান্য সূত্র থেকে যা শুনছি বা জানতে পারছি তাতে এটা নিশ্চিত যে পুতিন বেশ ভালো মতোই অসুস্থ হয়ে পড়েছেন।

    এদিকে গত সপ্তাহে বিজয় দিবসসহ রাশিয়ার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে পুতিনের উপস্থিতির ধরণ তার অসুস্থতার জল্পনায় আরও জোর হাওয়া লাগিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে পুতিনকে অত্যন্ত দুর্বল দেখা যায় এবং সবুজ কাপড়ে ঢেকে রাখা তার হাঁটু অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। মস্কোর রেড স্কয়ারে বসে তিনি যখন সামরিক কুচকাওয়াজ উপভোগ করছিলেন, তখন এ দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    এদিকে পুতিনের অসুস্থতার গুঞ্জনের ভেতরেই তার একজন ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের একটি অডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই ধনকুবেরকে বলতে শোনা যায়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পুতিন গুরুতর অসুস্থ।

    মার্কিন ম্যাগাজিন নিউজ লাইনস তাদের এক প্রতিবেদনে জানায়, ভাইরাল হওয়া সেই অডিওতে এক পশ্চিমা ব্যবসায়ীর কাছে রুশ ধনকুবের বলেন, ইউক্রেনে অভিযান শুরুর আগে পুতিন ব্লাড ক্যান্সারের একটি অপারেশন করিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ