ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কাঠালিয়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

    কাঠালিয়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের তফাজ্জল হোসেন মানিয়ক মিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন তালুকদার বাড়ী নামক স্থানে মটর সাইকেল ও পিকআপের সংঘর্ষে মোঃ সোয়েবুর রহমান জুয়েল (২৮) নামের এক যুবক নিহত ও তার স্ত্রী মিতু আক্তার আহত হয়েছে।

    জুয়েলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। বৃদ্ধ অসুস্থ্য পিতা আঃ সত্তার ছেলের অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না। সে শোকে বাকরুদ্ধ হয়ে পরেছেন। আজ ১৫ মে রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল ও তার স্ত্রী মিতু আক্তার কাঠালিয়া থেকে ভান্ডারিয়া যাওয়ার পথে তালুকদার বাড়ী নামক স্থানে ভান্ডারিয়া থেকে আসা পিকআপের সংঘর্ষে চালক মোঃ সোয়েবুর রহমান জুয়েল গুরুতর আহত হয়।

    তাকে উদ্ধার করে বরিশাল নেয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়। এ সময় মটর সাইকেলে থাকা তার স্ত্রী মোসাঃ মিতু আক্তার ছিটকে পাশের ডোবায় পড়ে গেলে মিতুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    মোঃ সোয়েবুর রহমান জুয়েল পশ্চিম আউরা গ্রামের আঃ সত্তার হাওলাদারের পুত্র। জুয়েলের দুই বছর পূর্বে উপজেলার আমুয়া গ্রামের মোসাঃ মিতু আক্তারের সাথে বিবাহ হয়। সে ঝালকাঠি আদালতে আইন পেশায় কর্মরত ছিলো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ