ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  •  গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

     গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গাঁজাসহ মো. বদিউজ্জামান খান রাব্বি (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।   

    মঙ্গলবার (১৮ মে) দুপুরে তাকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুরের  কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত বদিউজ্জামান উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. ইমাম হোসেন খানের ছেলে। তারা এখন চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন বাড়িতে বসবাস করেন।  

    বদিউজ্জামান উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি এর আগের কমিটির উপক্রীড়া সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল ও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।  

    উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন খান গ্রেফতারকৃত বদিউজ্জামান খান রাব্বি উপজেলা ছাত্রলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন।

    নাজিরপুর থানা পুলিশের পরিদর্শক (ওসি, তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বদিউজ্জামান দুপুরে জয়পুরের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসে মাদক বেঁচা-কেনা করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    এসময় তার কাছ থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। তিনি  এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে ২০১৭ সালে তিনি ইয়াবাসহ পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার হাতে আটক হয়েছিলেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ