ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • রাজাপুরে মায়ের সামনে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা

    রাজাপুরে মায়ের সামনে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রীকে মায়ের সামনেই প্রকাশ্য ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার জগাইরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী কলেজছাত্রী রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেন করেন। 

    ছাত্রীর পরিবার জানায়, ঝালকাঠি শহরের একটি কলেজের বিএ প্রথম বর্ষে পড়ে ওই ছাত্রী (১৯)। তাকে রাজাপুরের জগাইরহাট এলাকার মো. হেমায়েত হাওলাদারের ছেলে সারফি হাওলাদার (১৮) পথে ঘাটে ইভটিজিং করতো। ছেলেটি ওই তরুণীর চেয়ে এক বছরের ছোট। মেয়েটি এ বিষয়টিও কয়েকবার ছেলেটিকে বলে। এতেও কোন কাজ হয় না। 

    পরে ছেলেটির বাবার কাছে অভিযোগ করে ওই তরুণীর পরিবার। এতে ক্ষিপ্ত হয় সে। শনিবার বিকেলে ওই ছাত্রী তাঁর মায়ের সাথে খালার বাড়িতে যাওয়ার পথে ইভটিজিং করে। মেয়েটিকে অশালীন ভাষায় গালাগালও করে। ছাত্রীর মা এ ঘটনার প্রতিবাদ করায় সারফি ক্ষিপ্ত হয়ে তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। সে প্রকাশ্যে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণচেষ্টা চালায়। মা ও মেয়েকে মারধরও করে সে। ভুক্তভীগীর চিৎকারে স্বজনরা এসে ওই মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় মেয়েটি গতরাতে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ উভয় পক্ষকে আজ রাতে থানায় উপস্থিত থাকার জন্য বলেছে। 

    মেয়েটির মা বলেন, সারফির বখাটেপনা সম্পর্কে তাঁর বাবাকে বলা হয়েছিল। এরপরেও সে ভালো হয়নি। আমাকে মেরে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। আমাদের মারধর করেছে। আমরা এ ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলেছে।   অভিযুক্ত সারফির বাবা মো. হেমায়েত হাওলাদার জানান, মেয়েটি আগে তাঁর ছেলে সারফিকে জুতা দিয়ে পিটিয়ে আহত করেছে। এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকেছে। আশাকরি একটি সমাধান হয়ে যাবে। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন দুইপক্ষকে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের বক্তব্য শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ