ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রুশ কূটনীতিকদের হুমকির অভিযোগ

    রুশ কূটনীতিকদের হুমকির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি দেয়া হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের উদ্ধৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রলোভন দেখানোর উদ্দেশ্যেই ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

    শনিবার রাশিয়ার একটি টেলিভিশনকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুশ কূটনীতিকদের মুখোমুখি দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে।

    আনাতোলি আন্তোনভ আরও বলেন, যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্গের মতো। মূলত রুশ দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে। দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন।

    আনাতোলি আন্তোনভ জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রুশ দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন। রুশ কূটনীতিকদের প্রলুব্ধ করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ