ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভারতে কমলা সতর্কতা জারি

    ভারতে কমলা সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দিল্লির নজফগড়ের তাপমাত্রা উঠেছিলো ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশেই থাকবে।

    চলতি বছরের মার্চ থেকে তীব্র তাপপ্রবাহ চলছে দিল্লিতে। মার্চে একটি তাপপ্রবাহের পর এপ্রিলে আসে তিনটি তাপপ্রবাহ। কিছুদিন আগেই ভারতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, খুব শিগগিরই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। ধারণা করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি।

    আবহাওয়াবিদরা জানান, সাধারণত মে মাসকে সর্বাধিক গরমের মাস বলে মনে করা হয়। কিন্তু এবার উত্তর-পশ্চিম ও মধ‌্য ভারতে এপ্রিলের গড় তাপমাত্রা ছিলো ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস ও ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩.৩৫ ডিগ্রি বেশি।

    যেখানে দিল্লিতে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি। আর মার্চে যেখানে ১৫.৯ মিলি, সেখানে এবার বৃষ্টিই হয়নি। ফলে আবহাওয়া এমন রুদ্ররূপ ধারণ করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ