ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
  • জীবন ঝুঁকির কথা বললেন ইমরান

    জীবন ঝুঁকির কথা বললেন ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান আবারও জানিয়েছেন তার জীবন ঝুঁকিতে আছে। তিনি আরও বলেছেন কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার ভিডিও তিনি করে রেখেছেন। সময় মতো তা সবাইকে দেখানো হবে সেই ভিডিও।

    শিয়ালকোটের জনসভায় ইমরান বলেন, ‘এবার আমার বিরুদ্ধে রুদ্ধ কক্ষে ও দেশের বাইরে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। তারা ইমরান খানের জীবন নিতে চায়।’ 

    ইমরান আরও বলেন, ‘আমি এই ষড়যন্ত্রের বিষয়ে জানি... তাই আমি একটা ভিডিও রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছি। কোন কিছু যদি ঘটে, তবে সেই ভিডিও মানুষের সামনে আনা হবে।’

    ইমরান বলেন, ‘তারা ভাবছে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে ইমরান খান, তাই তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ