ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • চীনের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে ইউক্রেনীয় সেনাদের পরিবার

    চীনের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে ইউক্রেনীয় সেনাদের পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন্দরনগরী মারিওপোলের আজস্তাল স্টিল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের পরিবার এবার নিরুপায় হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে সাহায্য চেয়েছে। তারা আটকে পড়া সেনাদের জীবনরক্ষা করতে চীনা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, জিনপিংই বিশ্বের একমাত্র নেতা মস্কো (রাশিয়া) যার কথা শুনবে।

    শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে পাঁচ সেনার স্ত্রী ও এক সেনার বাবা এই আহ্বান জানান। 
    আটকে পড়া এক সেনার বাবা স্টাভর ভিচানিয়াক বলেন, ‘বিশ্বের একমাত্র মানুষ যার কাছে আমরা একথা বলতে পারি, তিনি চীনের নেতা। চীন রাশিয়া ও ব্যক্তিগতভাবে পুতিনকে প্রভাবিত করতে পারা দেশগুলোর মধ্যে অন্যতম। আমার তাকে (জিনপিং) হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।’ 

    আটকে থাকা এক সেনার স্ত্রী নাতালিয়া জারিতস্কা বলেন, ‘পৃথিবীতে এখনও একজন মানুষ আছেন, যাকে পুতিন সহজে না বলতে পারবেন না।’ তাই জিনপিংকে সেনাদের জীবন রক্ষার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ