ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
  • নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

    নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার দপ্তর।

    বিবৃতিতে বলা হয়েছে, দেহে করোনার উপসর্গ বোধ করায় শুক্রবার রাতে একদফা করোনা পরীক্ষা করান আর্ডার্ন। তাতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তারপর শনিবার সকালে ফের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান তিনি, সেখানেও ফলাফল ‘পজিটিভ’ আসে।

    এর আগে গত ৮ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন জেসিন্ডা আর্ডার্নের প্রেমিক ও সঙ্গী ক্লার্ক গেফোর্ড। তারপর থেকেই আইসোলেশনে ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে তাতে শেষ রক্ষা হলো না তার। এক সপ্তাহের মধ্যেই আক্রান্ত হলেন তিনি।

    প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা আর্ডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ