ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাজাপাকসেসহ ৭ নেতাকে গ্রেপ্তারের আবেদন

    রাজাপাকসেসহ ৭ নেতাকে গ্রেপ্তারের আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় ৭ নেতা ও কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছে এক আইনজীবী। কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে এ গ্রেপ্তারের আবেদন করা হয়।

    খবরে বলা হয়, শুক্রবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাজের আদালতে আবেদনটি পেশ করা হয়েছে। কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি গ্রহণের নির্দেশ দিয়েছেন। এতে মাহিন্দাসহ ৭ জনের বিরুদ্ধে টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা, তাদের ভয়ভীতি প্রদর্শন ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এসময় অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে সিআইডিকে নির্দেশ দেয়ার অনুরোধ করা হয়।

    আবেদনে সদ্য সাবেক মাহিন্দা রাজাপাকসে, লঙ্কান সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন এবং আইজিপি চন্দনা বিক্রমেরত্নেকে বিবাদী করা হয়েছে অভিযোগে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ