ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
  • দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার

    দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার রাতে একটি বহুতল ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, বাণিজ্যিক ভবনটির দুই মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েল। এসময় ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় এবং বিশাল এ বাণিজ্যিক ভবনটিতে একটি মাত্র সিঁড়ি রাখায় এ প্রাণহানির জন্য তাদের দায়ী করা হয়।

    এছাড়া ভবনটি নির্মাণে দমকল বাহিনীর সার্টিফিকেটও নেয়া হয়নি। শুক্রবার বিকালে ভবনটির দ্বিতীয় তলায় একটি মোটিভেশনাল স্পিচের অনুষ্ঠান চলছিলো। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয় বলে জানায় পুলিশ।

    এর আগে, ভবনটিতে আগুন লাগার পর দমকল বাহিনীর ২৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ সময় দ্রুত গোটা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। একটি মাত্র সিঁড়ি থাকায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে পড়ে যায়। এ অবস্থায় দগ্ধ হয়ে মারা যান। শুক্রবার গভীররাত পর্যন্ত উদ্ধার ৫০ জন উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।

    এ অগ্নিকান্ডের ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ