ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
  • ইরানকে আলোচনা ফেরানোর ইঙ্গিত

    ইরানকে আলোচনা ফেরানোর ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই মাস অচলাবস্থায় থাকার পর ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরানকে ফেরানোর আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, আলোচনার ইউরোপ বিষয়ক সমন্বয়কের তেহরান সফরের মাধ্যমে এই পরিস্থিতির অবসান হতে যাচ্ছে। 

    জোসেফ বোরেল বলেন, ইরান সফর শেষে সমন্বয়ক এনরিক মোরা ইউরোপে পৌঁছেছেন। ইরানের জবাব বেশ ইতিবাচক  ছিল মন্তব্য করে তিনি বলেন, এসব বিষয় রাতরাতি সমাধান করা সম্ভব না। এ সময় তিনি বলেন, আলোচনা স্থগিত ছিল এখন সেটা আবার শুরু হতে পারে। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ডকে বিদেশী সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে গত মার্চ থেকে পরামাণু চুক্তি পুনরুর্জীবিত করার আলোচনা থেমে আছে।

    ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের ৫ শক্তিধর দেশের পরমাণু চুক্তি হয়। চুক্তিতে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি গুটিয়ে আনতে সম্মত হয়েছিল। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে আসেন।

    যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসায়, সেটা ধীরে ধীরে চাপা পড়ে যায় এবং ইরান তাদের কর্মসূচি ফের শুরু করে। সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্য দেশগুলোর মধ্যে সাত দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশগ্রহণকারীরা তাদের মতপার্থক্য ঘুচিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ