ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় বাল্য বিয়ে নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৯

     মঠবাড়িয়ায় বাল্য বিয়ে নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও একটি বাল্য বিয়ে পন্ড হবার জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৯ জন গুরুতর জখম হয়েছে। সোমবার রাতে উপজেলার ধানীসাফা গ্রামে এ ঘটনা ঘটে। 

    এসময় একটি বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ওই গ্রামের মৃত হাশেম বেপারীর স্ত্রী শাহাবানু (৭০) জানান, তার ছেলে রাজা মিয়ার সাথে প্রতিবেশী মৃত. মোসলেম বেপারীর ছেলে রত্তনের দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। 

    সোমবার রাতে রত্তন বেপারীর নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটিয়া বাহিনী রাজা মিয়ার বসত ঘরে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপে রাজা মিয়া বেপারি (৫০), মাসুম (৩২) ও শিমু বেগম (৪০) গুরুতর জখম হয়। 
    স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। এ সুযোগে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তাকে (শাহাবানু) পিটিয়ে আহত করে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে রত্তন বেপারীর সাথে যোগাযোগ করতে না পারলেও তার ভাই মানিক বেপারীর স্ত্রী রুনু বেগম জমি সংক্রান্ত বিরোধের দ্বন্দের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে উপজেলা প্রশাসন একটি বাল্য বিয়ে পন্ড করে দেয়। 

    এতে রাজা মিয়া বেপারীর গ্রুপের ধারনা আমার ভাষুর রত্তন বেপারী প্রশাসনকে সংবাদ জানিয়েছে। প্রশাসনিক লোকজন চলে যাবার পর রাজা মিয়া বেপারীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি ভাড়াটিয়া বাহিনী এলোপাথারি হামালা চালিয়ে ও কুপিয়ে মিজানুর বেপারী (৩২), জেসমিন (৩৮), শাহিনুর (৫০), আলামীন (২৮), ও রত্তন বেপারী (৬০) কে জখম করে। 

    আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রত্তন বেপারীসহ ৩ জনকে বরিশাল শেবাচিম হাসাতালে প্রেরণ করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ