ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আন্দোলনের রূপরেখা শিগগির প্রকাশ করা হবে: গয়েশ্বর

    আন্দোলনের রূপরেখা শিগগির প্রকাশ করা হবে: গয়েশ্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রুপরেখা খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার (১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই কথা জানান।

    তিনি বলেন, ‘বৃহত্তম জোটের শীর্ষ দল বিএনপি এই ভাবনাকে (জাতীয় ঐক্য) কেন্দ্র করে একটা বক্তব্য বা বিবৃতি দেবে যার মধ্য দিয়ে সবাই একত্রিত হবে এবং আগামী দিন পথে চলবে। আমার মনে হয় সেই প্রচেষ্টা ও ভাবনা আমাদের মধ্যে চলমান।


    যেকোনো মুহুর্তে আমরা জাতির সামনে সেটা উপস্থাপন করব। ’ উপস্থাপক সম্পর্কে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘সঙ্গত কারণেই উপস্থাপকের প্রশ্ন আসতে পারে যে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বন্দি- এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তার অবর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সেই আহ্বান দেবেন এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা উপস্থাপন করবেন। এই ব্যাপারে (আন্দোলনের রূপরেখা) আমাদের প্রস্তুতি শেষ প্রান্তে। ’

    গয়েশ্বর বলেন, ‘আমাদের পথ চলার ক্ষেত্রে সবাইকে এক সঙ্গে চলতে হবে। যে বিষয়ে গত কাউন্সিলে বেগম খালেদা জিয়ার উক্তি ছিল যে- নানান মানুষ নানা মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমার মনে হয় যে, আমাদের নানান ভাবনা থেকে একটাই ভাবনা হচ্ছে, আমরা মাথা উঁচু করে এক পথেই চলব, আমরা একথায় একভাবে চলব। ’

    বিরোধী রাজনৈতিক দলের শরিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেক দলের চলমান সংকট উত্তরণের পথে নানামুখী ভাবনা বা নানামুখী দিক-নির্দেশনা থাকতে পারে। কিন্তু সরকারের যে ফ্যাসিবাদী চরিত্র, তাদের কর্মকাণ্ড খুব দ্রুত তাদেরকে একত্রিত করেছে সবাই সবার ভাবনা ত্যাগ করে একভাবে এক পথে চলতে চায়। আমি গত এক মাসের অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে অনুমান করছি, বিরোধী দলের নেতারা গত এক মাসে যেসব বক্তব্য দিয়েছেন এখন তা না দিয়ে একটা জাতীয় ঐক্যকে নিশ্চিত করার মাধ্যমে অনেকেই তাতে একমতের কাছাকাছি এবং একসঙ্গে হাঁটাচলা করছেন। ”

    জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘গ্রহনযোগ্য নির্বাচন সংকটের একমাত্র সমাধান’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এই অনুষ্ঠানে এলডিপি (অলি আহমেদ) অংশের সহসভাপতি আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিঠু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনক, গণতান্ত্রিক যুব দলের সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়সাল, গণতান্ত্রিক ওলামা দলের মাওলানা বদরুদ্দোজা, মাওলানা আবদুল হাই নোমান, মহানগর দক্ষিণের এএসএম মহিউদ্দিনের নেতৃত্বে ২১৫ জন নেতা-কর্মী এলডিপিতে (আবদুল করীম আব্বাসী) যোগ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ