ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ
  • মাদক কারবারির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪

    মাদক কারবারির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুরির আঘাতে পুলিশের দুই এএসআইসহ চারজন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় মহিপুর-কাকিনা সড়কের উপর কালিগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করছিলো। এসময় ঢাকা মেট্রো গ ১১-৫১১২ নাম্বারের একটি গাড়ি কাকিনা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি থামিয়ে পুলিশ তল্লাশি চালানোর চেষ্টা করলে গাড়ির চালক ও তার এক সহযোগী প্রাইভেটকার থেকে বের হয়ে এলোপাতাড়িভাবে চাকু দিয়ে আঘাত করতে থাকে। 

    এ সময় তাদের চাকুর আঘাতে কালিগঞ্জ থানা পুলিশের এএসআই মোঃ শাহজাহান এবং এএসআই মোঃ মমতাজ আহত হয়। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয়রা পুলিশকে সহায়তার জন্য এগিয়ে আসলে চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের পুত্র মোঃ মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল খালেক মাদক কারবারীদের ছুরির আঘাতে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পুলিশ গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
    এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। 

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, দুই পুলিশ কর্মকর্তা ও দুই পথচারী মাদক কারবারির ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ