ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • আম পাড়তে গিয়ে প্রাণ গেল দেলোয়ারের

    আম পাড়তে গিয়ে প্রাণ গেল দেলোয়ারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামে। 

    মৃত দেলোয়ার হোসেন একই এলাকার ছবদের আলীর ছেলে। দেলোয়ারের পুত্রবধু মিম আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাদের নিজ বাড়ির আম গাছ থেকে আম পাড়তে উঠলে সেখান থেকে পড়েগিয়ে তার শ্বশুরের মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। 

    তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরিশাল ডায়াবেটিকস হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আবনতি দেখে সেখান থেকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রেরন করেন। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

    তিনি আরো জানান, শুক্রবার জুম্মা নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। কাঠালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি আম গাছ থেকে পরে দেলোয়ারের মৃত্যু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ