ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মূল ফোকাস জাতীয় নির্বাচন, টার্গেট ফেব্রুয়ারি-এপ্রিল: সিইসি

    মূল ফোকাস জাতীয় নির্বাচন, টার্গেট ফেব্রুয়ারি-এপ্রিল: সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন। আগামী ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।


    মঙ্গলবার (১ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সিইসির করা একান্ত বৈঠকের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

    জবাবে সিইসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।

    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নে সিইসি বলেন, আমাদের যা প্রস্তুতি এ মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমার ভোটার লিস্ট ব্যবহার করতে পারবো। সেটা তো হতে পারে। কিন্তু আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। কারণ প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে-বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরা উনার ওই কথাকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছি।

    নাসির উদ্দি বলেন, গত বৃহস্পতিবার আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। প্রধান উপদেষ্টাও নিরপেক্ষ আমিও নিরপেক্ষ। কোনো এজেন্ডা নিয়ে আমি আলোচনায় যাইনি। সেহেতু আমি প্রধান নির্বাচন কমিশনার, স্বভাবতই আমাদের মধ্যে নির্বাচন নিয়ে কথা হয়েছে।

    তিনি বলেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। হাসপাতালে শুয়ে শুয়ে যেসব নিউজ দেখছিলাম, তাতে আমি নিজেকে বারবার আবিষ্কার করছিলাম। হাদিসে আছে, তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না। আমি হাসপাতালে শুয়ে শুয়ে এসব চিন্তা করছিলাম। এ অনুমানের মধ্যে দেখলাম কেউ কেউ আমাকে পদত্যাগ করিয়ে দিয়েছে। কেউ কেউ বলে আমি (প্রধান উপদেষ্টার সঙ্গে) কথা বলার পর অসুস্থ হয়ে গেছি। নানা ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ। আমার কী অসুস্থ হওয়ার অধিকার নেই বলে প্রশ্ন রাখেন তিনি।


    সিইসি বলেন, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ এবং সিডিউল যথাসময়ে জানতে পারবেন। এটা জানতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমি বুঝতে পেরেছে উনি (প্রধান উপদেষ্টা) অত্যন্ত আন্তরিক। একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেটাই চান প্রধান উপদেষ্টা। এখানে উনার সঙ্গে আমাদের মত মিলে গেছে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই জায়গায় আছি।

    কবে নির্বাচন হবে এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমে উনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন, ২০২৬ সালের প্রথম দিকে ভোট হবে। আজকেও সংবাদে দেখলাম, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আগামী বছরের প্রথম দিকে সংসদ ভোট হবে। আমরা এই টাইমফ্রেমকে সামনে নিয়েই এগিয়ে যাচ্ছি।

    সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠকের প্রসঙ্গে তুলে ধরে সিইসি বলেন, “সেখানে যে কথা হয়েছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, আবার এপ্রিলের কথাও এসেছে। আমরা ওই টাইফ্রেমকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ