ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • প্রধান শিক্ষককে ক্লাস চলাকালীন হাত কাটার হুমকি: তদন্তের নির্দেশ 

    প্রধান শিক্ষককে ক্লাস চলাকালীন হাত কাটার হুমকি: তদন্তের নির্দেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পছন্দের লোককে স্কুল কমিটির সভাপতি পদে মনোনয়ন তালিকায় এক নম্বরে  না দিলে হাতের কব্জি কেটে দেয়া হবে বলে স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

    বৃহস্পতিবার বামনা থানাকে অভিযোগ তদন্তের নির্দেশ প্রদান করেন জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেট (বামনা) মোহাম্মদ রাসেল মজুমদার। গত মঙ্গলবার হুমকির অভিযোগ বামনা থানায় সাধারণ ডায়েরি করেন রামনা উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল কবির।

    সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার জিয়াউল আহসান সহ তিনজন স্কুল চলাকালীন সময় এসে স্কুল ভবনের দোতলায় এসে জিয়াউল হাসান প্রধান শিক্ষককে বলেন, চেয়ারম্যানের নাম এক নম্বরে না রাখলে তোর হাতের কব্জি কেটে ফেলবো আমার মায়ের দুধের কসম। এরপর তিনি  হুমকি দিয়ে চলে যায় এরপর এ বিষয়ে জিডি করেন প্রধান শিক্ষক।

    স্থানীয় সূত্রে জানা যায় স্কুল কমিটির পরিচালনা পরিষদের জন‍্য স্থানীয় বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস‍্য সুলতানা নাদিরা আলাদা ডিও লেটার প্রদান করেন । এই দুই এমপির এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ