ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নলছিটিতে দুইশ লিটার সয়াবিন তেল উদ্ধার: দুই ব্যবসায়ীকে জরিমানা

    নলছিটিতে দুইশ লিটার সয়াবিন তেল উদ্ধার: দুই ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকঠির নলছিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে দুইশ লিটার সয়াবিন তেল জব্দ করেছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। 

    বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস জানান, ব্যবসায়ীরা সয়াবিন তেলের সংকট দেখিয়ে গোডাউনে মজুদ করে রাখছেন। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নলছিটি শহরের অভিযান চালায়। 

    তেলের বোতলে পুরাতন দাম টেম্পারিং করে নতুন দামের সিল মারার অভিযোগে রিয়াজ হোসেনকে ৪০ হাজার টাকা এবং  শাওন এগ্রোফুড নামের এক ডিলারকে তেল ক্রয় এবং বিক্রয়ের রশিদ সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের অভিযানের খবর পেয়ে অসাধু কিছু ব্যবসায়ী তাদের দোকান ও গোডাউন বন্ধ করে সটকে পড়েন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ