ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

    ঝালকাঠিতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ২৭ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ঝালকাঠি খাদ্য বিভাগ এ কার্যক্রম শুরু করে। সকালে জেলা প্রশাসক মো. জোহর আলী ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে কৃষক ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারছেন বলেও জানান কৃষি কর্মকর্তারা। 

    জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, ঝালকাঠি জেলায় এক হাজার ৭৫ মেট্রিকটন ধান কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ৪৯১ মেট্রিকটন, নলছিটিতে ৫৫৪, রাজাপুরে ১৬ ও কাঁঠালিয়ায় ১৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। জেলা সদরের ১৬৩ জন কৃষকের কাছ থেকে নেওয়া হবে এ ধান। ধানের পাশাপাশি চালও সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। জেলায় এক হাজার ৭০৫ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। 

    ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন ও খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এস এম মোহেববুল্যাহ।  

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, কৃষক যাতে সরাসরি ধানের ন্যায্যমূল্য পায় সরকার তাই অ্যাপসের মাধ্যমে কৃষকদের বাছাই করে ধান সংগ্রহ করছে। আগে মধ্যসত্ত¡ভোগীরা একটি অর্থ ভোগ করতো, অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করায় এ সুযোগ তারা আর পাবে না। সরকারের এ কর্মসূচি যাতে সফল হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ