ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’
  • কাঠালিয়ার বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ 

    কাঠালিয়ার বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)  অফিসের  উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাসকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে।

    বুধবার (১১ মে) ওজোপাডিকো’র কাঠলিয়ার আবাসিক প্রকৌশলী দীপক মিস্ত্রী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাপস কুমার বিশ্বাসকে প্রাথমিক শাস্তি হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সেই সাথে এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয়  তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

    প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক ও আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায়  তাপস কুমারকে মাগুরা জেলার বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সাথে এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয়  তদন্ত চলছে।

    উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাসকে গত ১০ মে ওজোপাডিকো সদর দপ্তর মাগুরা জেলায় বদলি করে আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুসারে ঐ দিনই তাৎক্ষণিকভাবে কাঠালিয়া বিদ্যুৎ অফিস থেকে অবমুক্ত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ