ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ভারতে ম্যাচ ফিক্সিং, প্রমাণ পায়নি আইসিসি

    ভারতে ম্যাচ ফিক্সিং, প্রমাণ পায়নি আইসিসি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালে ক্রিকেটে ফিক্সিং নিয়ে টিভি চ্যানেল আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করে। এর পরই তদন্ত শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

    সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, তারা তদন্ত শেষ করেছে। তবে নির্ভরযোগ্য কোনো প্রমাণ তারা পায়নি। 

    আল জাজিরার ওই ডকুমেন্টারিতে দেখানো হয় ২০১৬ সালে চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ড এবং ২০১৭ সালে রাঁচিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে ফিক্সিং হয়েছে। 

    বিষয়টি খতিয়ে দেখতে আইসিসি চারজন স্বাধীন তদন্তকারীকে দায়িত্ব দিয়েছিল, যারা বাজি ও ক্রিকেট বিশেষজ্ঞ। 

    ম্যাচ গড়াপেটার যে অভিযোগ ছিল তার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না বলে জানিয়েছে আইসিসি।

    আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানান, ক্রিকেটে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদনকে আমরা স্বাগত জানাই, কারণ খেলায় এসবের কোনো স্থান নেই। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হলে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে। প্রচারিত অনুষ্ঠানে যে দাবিগুলো করা হয়েছে, প্রতিটিরই মৌলিক ভিত্তি দুর্বল বলে দেখা গেছে আমাদের তদন্তে, যা অভিযোগগুলোকে অসম্ভাব্য করেছে এবং বিশ্বাসযোগ্যতায় ঘাটতি থেকে গেছে। আমাদের চার জন স্বাধীন বিশেষজ্ঞও এমনটিই মনে করেন।

    মার্শাল আরও জানান যদি নতুন কোন প্রমাণ সামনে আসে, তাহলে পুনরায় তদন্ত করতে আমরা প্রস্তুত আছি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ