ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মাইক্রোবাসের ধাক্কায় ৫ সিএনজি-যাত্রী নিহত

    মাইক্রোবাসের ধাক্কায় ৫ সিএনজি-যাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

    বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।


    তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি। 

    হতাহতের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টার দিকে আরও দুজন মারা যান। এরমধ্যে নাজমা বেগম নামের এক নারী রয়েছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ