ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আগৈলঝাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

    আগৈলঝাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলা ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাতজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

    এ ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রাংতা ও চেঙ্গুটিয়া গ্রামের সীমান্তবর্তী বইয়রভাঙ্গা এলাকার ব্রিজে বসাকে কেন্দ্র করে দুইগ্রামের কয়েকজন যুবকের সাথে রবিবার বিকেলে বাগ্বিতন্ডা হয়। 

    এ ঘটনার জেরধরে আধিপত্য বিস্তারের জন্য ওইদিন সন্ধ্যায় চেঙ্গুটিয়া গ্রামের আরিফ মৃধার নেতৃত্বে রাব্বি বেপারী, রিয়াদ বেপারী, হানিফ হাওলাদার ও রাকিব হাওলাদারসহ ৪০/৫০জনে হামলা চালিয়ে পাশ্ববর্তী রাংতা গ্রামের হৃদয় মোল্লা, সজিব ফকির, ফয়সাল ফকির, নয়ন ফকির ও মনির মোল্লাকে পিটিয়ে আহত করে। 

    এসময় হামলা ও পাল্টা হামলায় উভয়গ্রামের কমপক্ষে ১৫জন আহত হয়। হামলার ঘটনায় রাংতা গ্রামের হালিম মোল্লা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বলেন, লিখিত অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি (ওসি) উলে­খ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ