ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝড়ের কবলে ভ্রমণের নৌকা, নিখোঁজ বিএম কলেজের ছাত্র

    ঝড়ের কবলে ভ্রমণের নৌকা, নিখোঁজ বিএম কলেজের ছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীর সোনার বাংলা নামক স্থানে ঢেউর কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ রয়েছে।

    শনিবার (৩০ এপ্রিল) ইফতারের পরে সাত বন্ধু মিলে বিষখালী নদীতে নৌকা ভ্রমণে বের হন। সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকা থাকা ছয়জন সাঁতরে বেঁচে গেলেও মোঃ রিফাত বিন আলিফ (১৮) সাঁতরিয়ে উঠতে পারেনি। সে নিখোঁজ রয়েছে। 

    মোঃ রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ পলাশ হাওলাদার পুত্র। সে বরিশাল বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

    বেঁচে ফিরতে পেরেছেন মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস। 

    কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে রিফাতকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেননি। 


    ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এখনও আমরা নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ