ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

    পিরোজপুরে  চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হানিফ খানসহ আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার বেলা ১১ টায় পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শহরের টাউন ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাশ চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

    সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন স্বপন মলি­কের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, প্রচার  ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলগি  নেতা ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু।  

    সমাবেশে বক্তারা বলেন, কদমতলা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থী হানিফ খানকে পরাজিত করার জন্যই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বিকল্প প্রার্থী দাঁড় করিয়ে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে নৌকা মার্কার প্রার্থী হানিফ খানসহ আওয়ামীলীগের নেতা-কর্মীদের হামলা করে আহত করা হয়েছে । বক্তারা বলেন, পুলিশ যদি এই হামলাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার না করে তবে পিরোজপুর শহরে আওয়ামীলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তীব্র আন্দোলনের কর্মসূচি নেয়া হবে হুশিয়ারী দেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ