ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বরিশালে বিগত দুই মাসে সর্বনিম্ন করোনা শনাক্ত

    বরিশালে বিগত দুই মাসে সর্বনিম্ন করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন বিগত ২৪ ঘন্টায়। এসময় বিভাগের ছয়টি জেলায় মাত্র ৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

    একই সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এর পূর্বে দুদিন বরিশাল বিভাগে ভাইরাসটিতে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শেবাচিম পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়, নতুন করে ৬ জন নিয়ে এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫১ জন। এরমধ্যে সবচেয়ে বরিশাল জেলায় নতুন ১ জনসহ ৬ হাজার ৮৫৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

    এছাড়া পটুয়াখালীতে মোট শনাক্ত দুইহাজার ১৮৪ জন। ভোলায় নতুন চারজন নিয়ে ১ হাজার ৮৪৪ জন, পিরোজপুরে নতুন একজন নিয়ে ১ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরগুনায় মোট ১ হাজার ২৪২ জন এবং ঝালকাঠিতে মোট আক্রান্ত ১ হাজার ৩০১ জন আক্রান্ত হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি জেলায় নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি।

    এদিকে মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১ জন রোগী। বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৪ জন। এর মধ্যে বরিশালে ১১৮ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৬ জন।

    শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জন নেগেটিভ ও ১ জনের পজিটিভ এসেছে। এ সময়ে করোনা ইউনিটে নয়জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৩২ জন উপসর্গ নিয়ে ভর্তি। ১০ জন করোনা রোগী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ