ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়
  • শিশুসন্তান ভুল করলে কী করবেন?

    শিশুসন্তান ভুল করলে কী করবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক সময়ে সন্তান এমন কাজ করে বসে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি করতে পারে নিজেরই। কিন্তু তাই বলে বেশি কড়াকড়ি করলে হিতে বিপরীতও হতে পারে। তাই সন্তানের ভুল ধরলেই শুধু হবে না এমন বার্তা দিতে হবে যাতে সন্তান ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়।

    ১. শিশুসন্তানরা ভুল করলে রাগারাগি করলে চলবে না। সন্তানের যেকোনও অনুভূতি সামলাতেই প্রথম ধাপ ধৈর্য ধরা। রেগে গিয়ে শাসন করতে গেলে সমস্যা আরও জটিল হয়ে যেতে পারে। বরং শান্ত হয়ে কথা বলুন সন্তানের সঙ্গে। সন্তানকে বলুন ভুল সকলেই করে, এমনকি বাবা-মাও কখনও কখনও ভুল করে বসেন। দেখবেন নিজের ভুল স্বীকার সহজ হবে শিশুর পক্ষে।
    ২. সন্তানের কথা শুনুন মন দিয়ে, শিশুদের পক্ষে সব কিছু বুঝিয়ে বলা কঠিন। তাই তাকে বেশি কথা বলার সুযোগ দিন। নিজের কথা বলার সময় প্রথমেই সন্তানকে ধন্যবাদ দিন তার স্বীকারোক্তির জন্য। তারপর সহজ করে বোঝান কী ভুল হয়েছে তার, বাতলে দিন শোধরানোর উপায়।

    ৩. সন্তানকে জানান ভুল করে ফেললে তা স্বীকার করার ক্ষমতা ভাল মানুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতেও যদি কোনও ভুল সে করে ফেলে তা হলেও যেন স্বীকার করতে পারে অকুণ্ঠভাবে।

    ৪. চেষ্টা করুন এমনভাবে বোঝাতে যাতে দ্বিতীয়বার একই ভুল না করে সন্তান। সংবেদনশীলতাই ভুল শুধরে দেওয়ার চাবিকাঠি। কাজেই সন্তানকে বলুন প্রত্যেকটি ভুলই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, এই শিক্ষণীয় বিষয়গুলোই ভবিষ্যতে এগিয়ে যেতে সহায়তা করতে পারে জীবনে। তাই যা হয়ে গিয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে একই ভুল যেন আর না হয় সেদিকে মনোনিবেশ করাই বিচক্ষণতার পরিচয়।

    ৫. সন্তান অবুঝ হলেও বাবা-মা অস্থির হলে চলবে না। রাগের জন্য বকুনি না দিয়ে যতটা সম্ভব ভাল করে বোঝাতে হবে সন্তানকে। পাশাপাশি, সন্তানকে বোঝাতে হবে যে এই ভুল থেকে সঠিক পথের দিকে সে একা নয়, অভিভাবক হিসেবে আপনিও পাশে থাকবেন তার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ