ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বেতাগীতে ৭ বছরেও নির্মাণ করা হলো না সেতুটি!

    বেতাগীতে ৭ বছরেও নির্মাণ করা হলো না সেতুটি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে ৭ বছরেও নির্মাণ করা হয়নি সেতু । উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভোলানাথপুর গ্রামের বুলুর খাল নামক লোহার সেতুটি নির্মাণ নিয়ে এমন জটিলতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগে রয়েছে জনসাধারণ। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের এলজিইডির অর্থায়নে ২০১৫-২০১৬ অর্থবছরের ৩৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপর সেতুর প্রাক্কলন অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। 

    ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর কিছুদিন পর প্রয়োজনীয় অর্থ না থাকায় সেতুর কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। এরপর ওই সেতু নির্মাণে কোনো অর্থ বরাদ্দ হয়নি। এভাবে চলে গেছে ৭ বছর। সেতুর উপরিভাগে সুপারি গাছ ফেলে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাফেরা করছে। সেতুর লোহার অ্যাঙ্গেলগুলো মরিচা পড়ে গেছে।

     কিসমত ভোলানাথপুর, লক্ষ্মীপুরা ও ভোলানাথপুর গ্রামের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ৫ হাজার মানুষ চলাচল করে। বেতাগী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, 'সেতু নির্মাণ না হওয়ায় সংশ্লিষ্ট জনসাধারণ চরম দুর্ভোগে রয়েছে'। 

     ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, 'প্রকল্পে অন্তর্ভুক্ত সেতুটি শিগগিরই নির্মাণ করার হবে'। উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, 'সেতুটির নকশা ও শিডিউল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে নির্মাণ করা হবে'।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ