ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর জেলের জালে মিললো শিশুর লাশ

    মঠবাড়িয়ায় নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর জেলের জালে মিললো শিশুর লাশ
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর খাল থেকে রেজাউল করিম নামের ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ধুপতি গ্রামের মাইনুল ইসলাম হাওলাদারের ছেলে এবং মধ্য সোনাখালী নূরানী ক্যাডেট মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

    স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী খালপাড়ে প্রতিবেশী এক শিশুর সাথে খেলা করছিল রেজাউল। খেলার ছলে একটি বিড়ালকে তাড়া করেতে গিয়ে খালে পড়ে ডুবে যায় রেজাউল।

    পরে গ্রামবাসী ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করেতে পারেনি। পরবর্তীতে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইউনুস নামে এক জেলের জালে বেসে ওঠে ওই শিশুর লাশ।

    স্থানীয়রা আরও জানান, শিশু রেজাউলের সাড়ে তিন বছর বয়সের সময় তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। শিশুটির বাবা মাইনুল ঢাকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও তার বাড়িতে আসা-যাওয়া ছিলো না। দাদা-দাদি লালন পালন করছিলো রেজাউলকে।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


    কে.আর/এএসএ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ