ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাউফলে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

    বাউফলে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ডাল ফসলের উন্নত জাত বারি-৬ এর আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের সরেজমিন গবেষনা বিভাগের আয়োজনে উপজেলার কারখানা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর বিআরআই আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছালেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরেজিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহিদুল ইসলাম খান, ড. মো. কাজী নজরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা প্রিয়াংকা চক্রবর্তী। 

    আরো বক্তব্য রাখেন বৈজ্ঞানিক মামুনুর রশিদ,শাহিন মাহমুদ,কর্মকর্তা নন্দ দুলাল কুন্ড,অব: ব্যাংক কর্মকর্তা মো. মাহিন ফুকির, পটুয়াখালী রিপোর্টাস ক্লাবের সভাপতি ও আনন্দ টিভির পটুযাখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে সবেচেয়ে বেশি মুগডাল উৎপাদন হয় পটুয়াখালীতে। সকল প্রকার ডাল উৎপাদানে এ জেলার কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ