ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মুস্তাফিজকে নিয়ে ভাবছে বিসিবি

    মুস্তাফিজকে নিয়ে ভাবছে বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মাসে। এই সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

    লঙ্কানদের সঙ্গে দুই ম্যাচ টেস্টের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচটি ঢাকায়। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে না থাকলেও দলের প্রয়োজনে ঢাকা টেস্টে ফেরানো হতে পারে মুস্তাফিজকে, রবিবার মিরপুরে সংবাদমাধ্যমকে এমনই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানু।

    নান্নু বলেন, ‘আমরা যতগুলো চুক্তির ক্রিকেটার আছে সবাইকে নিয়ে আলোচনা করি। মুস্তাফিজকে নিয়েও আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। যখন দলের প্রয়োজন হবে তখন দেখবো। এখন আমরা প্রথম টেস্টের দল দিয়েছি। যদি দ্বিতীয় টেস্টে দরকার হয় তখন চিন্তা করবো।’

    শনিবার নাজমুল হাসান পাপন ইঙ্গিত দেন, দলের প্রয়োজনে টেস্ট খেলতে হবে মুস্তাফিজকে। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফিরিয়ে আনা হতে পারে তাকে। তবে টেস্ট খেলতে না চাওয়া মুস্তাফিজের ব্যাপারে এখনই হার্ডলাইনে যাচ্ছে না বোর্ড।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ