ঢাকা শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • তজুমদ্দিনে কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ বিতরণ

    তজুমদ্দিনে কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহ ৭জন কৃষককে ভর্তুকি মূল্যে (৭০%) কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

    উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রবিবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

    উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার জানান, খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির  আওতায় চাষাবাদের জন্য  প্রত্যেক চাষীকে ২০কেজি  ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ০৫ কেজি বীজ প্রদান করা হয়েছে।

    এসয় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ'লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল, আ'লীগ সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন, যুবলীগ সম্পাদক আব্দুর রহমান,  কৃষকলীগ সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ