বরিশালে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

বরিশাল নগরীর একতলা লঞ্চঘাট ও অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হল, বাউফল উপজেলার ২নং ওয়ার্ডের কালিশুরী এলাকার সুমন সিকদারের ছেলে আশরাফুল ইসলাম ইমন (২২) এবং নগরীর ২৯নং ওয়ার্ড শাহপড়ান সড়কের আনিসুর রহমান কাজলের ছেলে তরিকুল ইসলম ওরফে রুবেল ফকির (২৮)। রোববার (২৪ এপ্রিল) মেট্রোপলিটন পরিচালিত মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, ২৩ এপ্রিল বিকাল সাড়ে ৫ টায় নগর গোয়েন্দা একটি দল নগরীর ৯নং ওয়ার্ড একতলা লঞ্চঘাটের পল্টুনের উপর অভিযান পরিচালনা করেন। এসময় মাদককারবারি আশরাফুল ইসলাম ইমনকে ৩ কেজি গাঁজা সহ আটক করা হয়। এসময় তার সহযোগি মো. মামুন পালিয়ে যায়। অপরদিকে এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের ইছাকাঠী প্রধান সড়কস্থ মো. দুলাল সরদারের দোকানের সামনে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ওরফে রুবেল ফকিকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হচ্ছে।
এইচকেআর