ঢাকা শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে কাউন্সিলর বিপ্লবের বিচার চেয়ে বিক্ষোভ

    বরিশালে কাউন্সিলর বিপ্লবের বিচার চেয়ে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিচার দাবী করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিটি কর্পােরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বিকেল সাড়ে তিনটার দিকে কাউন্সিলর কার্যালয়ের সামনে সড়ক অবরোধ বিক্ষোভ করেন তারা। 

    বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত শুক্রবার সিটি কর্পােরেশনের অফিস সহকারী মজিবরকে মারধর  করেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এর রেশ না কাটতেই আজ রবিবার সকালে ২০নং ওয়ার্ডের আরআই রাজিবকে মারধর করেন বিপ্লব। এরই জের ধরে বিকাল সাড়ে ৩টার দিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা বিপ্লবের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সিটি কর্পােরেশনের ময়লার গাড়ি সড়কের মাঝে আড়াআড়ি করে রাখা হয়।

     
    প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে অবশ্য বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ