আগৈলঝাড়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশের সহযোগীতায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, মেয়াদউর্ত্তীণ পণ্য, মূল্য তালিকা না থাকায় উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারের হায়দারের মুদির দোকানে ২ হাজার টাকা ও ভাই ভাই ষ্টোরের মালিককে ১ হাজার ৫শত টাকা ও রাজিহার বাজারের রফিকুলের মুদির দোকানে ২ হাজার টাকাসহ ৬টি প্রতিষ্ঠানে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ভ্রাম্যমান অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার।
এব্যাপারে বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, মাইকিং করে সাধারন লোকজনকে জিনিসপত্রের মেয়াদ দেখে ক্রয়ের জন্য অনুরোধ করেন তারা। যেসব ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ন নিত্যপন্যের জিনিসপত্র পাওয়া যায় সেই সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিককেই জরিমানা করা হচ্ছে। ব্যবসায়ীদের সচেতন করার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এইচকেআর