ঢাকা শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর গৃহ উদ্বোধন পূর্বক প্রশাসনের মতবিনিময় 

    আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর গৃহ উদ্বোধন পূর্বক প্রশাসনের মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় সরকার কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের নবনির্মিত ২২টি পাকা বাড়ি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন পূর্ব সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ‘মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

    সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ। 

    মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত “ভূমিহীন ও গৃহহীন” প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সারা দেশে ৩২ হাজার ৯০৭টি পাকা বাড়ির সাথে একযোগে আগৈলঝাড়ায় উপজেলায় ২২টি ঘর আগামী ২৬ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, ওই প্রকল্পের আওতায় ২ লাখ ৫৯ হজার ৫শ টাকা ব্যয় বরাদ্দে প্রতিটি টিন শেড সেমি পাকা বাড়ি নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য স্থানের মতো আগৈলঝাড়া উপজেলায় মোট ২২টি ঘর উদ্বোধন করবেন।  ওই দিন সুফলভোগীদের হাতে জায়গার দলিল ও ঘরের মালিকানা কাগজপত্র, সনদপত্র এবং ঘরের চাবি হস্তান্তর করা হবে। এই প্রকল্পের আওতাধীন সুফলভোগী নাগরিকরা বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা, যোগাযোগসহ সকল নাগরিক সুবিধা পাবেন। অনুষ্ঠানের আগে নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ