ঢাকা শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষে আহত ৫ 

    আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষে আহত ৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র রমজানের ইফতার নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

    স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের কামাল বালীর ছেলে রায়হান বালী উত্তর শিহিপাশা জামে মসজিদে স্থানীয় মাসুদ বালীর ইফতার অনুষ্ঠানে যায়। 

    পরে ইফতার মুহুর্তে একই এলাকার ইমরান বালী মসজিদে বসে সরবতের একটি গ্লাস রায়হানের উপর ছুড়ে মারে। পরে রায়হান মসজিদ থেকে নামাজ পরে বের হলে ইমরানের লোকজন রায়হানের পরিবারের উপর হামলা করে।  

    রায়হান বালী জানান, শনিবার সন্ধ্যায় উত্তর শিহিপাশা জামে মসজিদে স্থানীয় মাসুদ বালীর ইফতার অনুষ্ঠানে গেলে ইমরান বালী মসজিদে বসে সরবতের একটি গ্লাস আমার মুখের উপর ছুড়ে মারে। আমি এর প্রতিবাদ করলে ইমরান আমাকে হুমকি দেয়। পরে মসজিদ থেকে নামাজ পরে বের হওয়ার সাথে সাথে আমাকে ইমরান বালী, জাহাঙ্গীর বালী, পলাশ বালী, আহসান বালী, আকাশ বালীসহ ৮/১০ জন মিলে মারধর শুরু করে। তখন আমি আমাদের বাড়িতে দৌড় দিয়ে গেলে আমার পিতা কামাল বালী, ভাই আরাফাত বালী, বোন তন্নি ইসলাম ও চাচী রুনু বেগমকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। আমরা হাসপাতালে যেতে চাইলে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহয়তায় আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।  

    অভিযুক্ত ইমরান বালী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ইফতারের সময় একটু ঝগড়া হয়েছে। বাড়িতে গিয়ে হামলার ঘটনা অস্বীকার করেন তিনি।  এঘটনায় রায়হান বালীর মা খাদিজা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।  আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, ইফতারের সময় হামলা-সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ