ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ‘বঙ্গবন্ধু, ছাত্রলীগ ও জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত 

    ‘বঙ্গবন্ধু, ছাত্রলীগ ও জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বঙ্গবন্ধু, ছাত্রলীগ ও জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। জেলা ছাত্রলীগ এ আলোচনার আয়োজন করে। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আলম মধুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।  

    প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শবান মানুষ। তাঁর আহ্বানেই বাংলার মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দেশের তৃনমূল পর্যায়ে উন্নয়ন হয়। আগামীতেও আওয়ামী লীগ যাতে সরকার গঠন করতে পারে সেলক্ষ্যে ছাত্রলীগকে কাজ করার আহ্বান জানান দলের এ প্রবীণ নেতা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ