ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে ইজিবাইক উল্টে নিহত ১

    বরিশালে ইজিবাইক উল্টে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তালুকদারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান।

    নিহত মো. হালিম মৃধা (৩৭) বরিশাল শহরের পলাশপুর এলাকার খোকন মৃধার ছেলে। তিনি চকবাজার এলাকায় একটি পলিথিনের দোকানে চাকরি করতেন।


    এসআই মেহেদী জানান, গ্রাহকের অগ্রিম অর্ডারের পলিথিন নিয়ে রাতে ইজিবাইকে করে নেগালগঞ্জে যাচ্ছিলেন হালিম। সড়কের গর্তে চাকা পড়ে ইজিবাইকটি উল্টে যায়, নিচে চাপা পরে গুরুতর আহত হন তিনি।

    ইজিবাইকের চালক হালিমকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ময়নাতদন্তের জন্য হালিমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ