ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির ইফতারপার্টি অনুষ্ঠিত

ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির কৃতি শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মাননা ও ৩২তম ইফতারপার্টি অনুষ্ঠিত হয়।
নোভো টাওয়ারের স্কাইভিউ রেস্টুরেন্টে শুক্রবার বিকেলে সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার হাই কমিশনার হিরুহারতানতোসু বোলো, মহাপরিচালক সামরিকভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মাহবুব আলম তালুকদার, ইতিহাসবীদ ও স্বাধীনতা পদক প্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধ (অবসরপ্রাপ্ত সচিব) সিরাজ উদ্দিনআহমেদ, একুশে পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী নোভোকার্গো সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুররহমান, পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ মোঃ ফয়েজ আহমেদ, বাংলাদেশ আওয়ামী-যুবলীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ আতাউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান।
এসএম