ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • গৌরনদীতে রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

    গৌরনদীতে রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
    শুক্রবার গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ চড়ুই ভাতি চায়নিজ রেস্তোরায় গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার। 

    বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।

    ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলার শাখার সভাপতি ও রিপোর্টার্স ইফনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ কেএম সোয়েব জুয়েল, এশিয়ান টিভির প্রতিনিধি জি.এম. জসিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ইফনিটির সদস্য মোঃ সুমন তালুকদার। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ