ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় বজ্রপাতে যুবক নিহত

    ভাণ্ডারিয়ায় বজ্রপাতে যুবক নিহত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বজ্রপাতে আল আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকালে উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

    ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. রেজাউল ইসলামম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আল আমিন ওই এলাকার মো. মোদাচ্ছের তালুকদারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল চারটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আল আমিন গরু আনতে পার্শ্ববর্তী মাঠে যায়। এসময় আকস্মিকভাবে বিকট শব্দে বজ্রপাতে আল আমিন গুরুতর আহত হয়।

    ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রেজাউল ইসলাম জানান, স্বজনরা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌঁছাবার আগেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ স্বজনরা নিয়ে গেছেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ