ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বিসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়ালেন মেয়র সাদিক

    বিসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়ালেন মেয়র সাদিক
    বিসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের বাসায় দাওয়াত করে খাওয়ালেন মেয়র সাদিক আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বিদ্যুৎ এবং পানি সরবরাহ বিভাগের কর্মচারীদের সম্মানে মধ্যাহৃভোজের আয়োজন করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বেলা ১২টা থেকে রাত পর্যন্ত নগরীর কালিবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে মেয়র সাদিক আবদুল্লাহ্ ব্যক্তিগতভাবে এই আয়োজন করেন।

    দিনভর আয়োজনের মাধ্যমে সিটি কর্পোরেশনের হয়ে নগরবাসীর সেবায় দিন-রাত নিয়োজিত থাকা তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং বিদ্যুাৎ ও পানি বিভাগের কর্মীদের খাবার খাওয়ানো হয়।

    খাবারের সকল আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে এবং ঘুরে ফিরে খোঁজ খবর নেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি সকল শ্রমিক-কর্মীদের পরিবারের খোঁজ খবর নেন।

    বরাবরের ন্যায় মেয়র সাদিক আবদুল্লাহ’র এমন আয়োজনে খুশি মধ্যহৃভোজে অংশ নেয়া পরিচ্ছন্নতা কর্মী এবং পানি ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

    আলাপকালে এসব পরিচ্ছন্ন-কর্মীরা মতবাদকে বলেন, ‘‘ইতিপূর্বে পৌর সভার আমল থেকে বর্তমান সিটি কর্পোরেশন পর্যন্ত বহু মেয়র এসেছেন। কিন্তু কেহই বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ’র মতো আমাদের খোঁজ রাখেননি।

    বরং যারা ছিলেন তাদের কর্তৃক আমরা অনেক নিপিড়িত হয়েছি। মাসের পর মাস বেতন-ভাতা বন্ধ রেখেছে। ঈদ বোনাসটাও পাইনি। অথচ বর্তমান মেয়র আমাদের বেতন-বোনাস দিয়েছেন।

    আবার প্রতি বছর ঈদে তিনি নিজের বাসায় দাওয়াত করে আমাদের মতো নিম্নশ্রেণির মানুষদের খাওয়াচ্ছেন। এর থেকে বড় পাওয়া আমাদের জন্য আর কিছু হতে পারে না। তাঁর এই অতিথিয়তা ভোলার মতো নয় বলেও মন্তব্য করেছেন তারা।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ